পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:০৭ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৬, ১১:৩৪

সরকারের বিশেষ বরাদ্দের আওতায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নে হত দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ বিতররন করা হয়েছে।  ইউনিয়ন পরিষদের আওতায় মোট জনসংখ্যার বিশেষ একটি অংশ কে সরকার এই সুবিধা দিয়ে আসছে। জানা যায়,  বিশেষ বরাদ্দের আওতায় প্রতিজন গরীব হতদরিদ্র মানুষ ১০ কেজি চাল পেয়ে থাকেন। ইউনিয়নের জনপ্রতিনিধিগন সরেজমিনে যাচাই-বাছাই করার পর একটি তালিকা করা হয়।

 এরপর সংখ্যানুপাতিক হারে ওয়ার্ড পর্যায়ে বিভাজন করে উপকার ভোগীদের কাছে এ সব ভিজিএফ কার্ড পৌঁছে দেওয়া হয়।  তারই ধারাবাহিকতায় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে এই ভিজিএফের চাল বিতরণ  করা হয়। বিতরনকালে এ সময় একজন  সরকারি কর্মচারীকে ট্যাগ অফিসার হিসেবে দেওয়া হয়। সুষ্ঠু বিতরণকালে ২০১৯ উপকারভোগী হত দরিদ্র মানুষ উপস্থিত হয়ে তাদের ভিজিএফের চাল বুঝে নেন। 

বিতরনকালে ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলী, ইউপি সদস্য রশিদুল ইসলাম, সৈয়দ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ট্যাগ অফিসার।  ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, এখানে অনিয়মের কোন সুযোগ নেই। তবে হত দরিদ্র মানুষের  সংখ্যার চেয়ে  চাহিদা বেশি। এদিকে সরকারের বিবেচনা করা দরকার। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত