নন্দীগ্রামে মশক নিধন ও সচেতনতামূলক র‍্যালি

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:২৪ |  আপডেট  : ১৭ মার্চ ২০২৬, ১২:১১

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে বগুড়ার নন্দীগ্রামে মশক নিধন কার্যক্রম ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতাল চত্বর থেকে এ র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এ র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আরা বলেন, মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে ঝাড়-জঙ্গল পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত