নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১২:২৬ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় আসামির ছুরির আঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত পুলিশ সদস্য হলেন কামরুজ্জামান (৩০)। তিনি নারায়ণগঞ্জ সদর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) জিমখানা মোড়ে অবস্থিত ভিক্টোরিয়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব বলেন, ঘটনাস্থলে আসামি বাবুকে (২২) ধরতে গেলে বাবু ওই পুলিশ সদস্যের ডান কব্জিতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত