নন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৫৪ | আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২০:৫৮
বগুড়ার নন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সুলতান মাহমুদ ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম প্রমুখ।
এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত