নন্দীগ্রামে বিনামূল্য বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন  

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:১৩ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৬, ২৩:১৬

'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিকুর রহমান, শর্মিলী ইসলাম, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কোরবান আলী, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি ও যুবদল নেতা জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হক, খাদেমুল ইসলাম, সুজন কুমার, শাহাদত হোসেন ও সোহেল রানা প্রমুখ।

উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলার ৩ হাজার ৫০০জন কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার, ২০জন কৃষকের মাঝে তিল বীজ ও সার এবং ৪জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত