নন্দীগ্রামে নয়া উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ১৯:৪৪ | আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৫:৪৩
বগুড়ার নন্দীগ্রামে নয়া উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত যোগদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি লাভ করলে তাকে কুষ্টিয়ায় বদলি করা হয়। তার স্থলে নয়া উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত ১৩ এপ্রিল যোগদান করে। তিনি ৩৩ তম বিসিএস’র সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। এরপূর্বে তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত