নন্দীগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদককারবারি গ্রেপ্তার 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৫ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৬, ২০:০১

বগুড়ার নন্দীগ্রামে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের একটি টিম। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ডুবাতেঘর গ্রামের তাজউদ্দিন শেখ উজ্জ্বলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘরের ভিতরে বিশেষভাবে রাখা ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজউদ্দিন শেখ উজ্জ্বলের স্ত্রী জয়নব খাতুন (৩৪) কে গ্রেপ্তার করে। এছাড়াও সেখান থেকে  মাদকদ্রব্য বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে তারা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের পক্ষ হতে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত