দেবীগঞ্জে চার মাদকসেবীকে এক বছরের কারাদন্ড

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ২০:১১ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৬, ১৫:১৯

পঞ্চগড়ের দেবীগঞ্জে চার মাদকসেবীর প্রত্যেককে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।এরা হলো;  দেবীগঞ্জ উপজেলার পূর্ব দেবীডুবা এলাকার  মৃত ছদর আলীর আলীর ছেলে রশিদুল ইসলাম (৪০)  সবুজপাড়ার মৃত লৎফর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৭) থানাপাড়া এলাকার বাবু ইসলামের ছেলে শাহীন ইসলাম (৩০) ও সফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০)   ।

দেবীগঞ্জ থানা পুলিশ জানায় সোমবার (৩০মার্চ) দুপুরের থানার উপপুলিশ পরিদর্শক  রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম দেবীগঞ্জ উপজেলার  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী রফিকুল ইসলামের উপজেলার  প্রধান পাড়া  বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তারা মাদকাসক্ত।আটককৃতদের নিকট থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়মএসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দেবীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) সবুজ কুমার বসাক আটককৃতদের তাৎক্ষনিকভাবে প্রত্যেককে এক বছরের করে কারাদন্ড প্রদান করেন।এ ব্যাপারে দেবীগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিকেলে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত