তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মেহেরপুরে আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০৯:৩২ |  আপডেট  : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ ও বুড়িপোতা ইউনিয়নসহ গাংনী উপজেলার ধানখোলা, রায়পুর, ষোলটাকা ও কাজিপুর ইউনিয়ন এর আওয়ামীলীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

 এতে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবং বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নে রেজাউল হক, ধানখোলা ইউনিয়নে আব্দুর রাজ্জাক, রায়পুর ইউনিয়নে গোলাম সাকলায়েন এবং ষোলটাকা ইউনিয়নে দেলোয়ার হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত