জামালপুরে হত্যাকাণ্ডে দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

  ছাইদুর রহমান, জামালপুর  প্রতিনিধি

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৮:৫১ |  আপডেট  : ৮ এপ্রিল ২০২৬, ২০:৩১

এক ব্যক্তিকে হত্যার দায়ে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে তাদের মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড এবং বাকি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আজ বুধবার ( ৮ এপ্রিল) দুপুরে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত এর বিচারক মুহাম্মদ নেজাম উদ্দিন এই রায় দেন। সেই তাদেও প্রতেককে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর গ্রামের মৃত মো. আজিজুর রহমানের ছেলে মো. মোতালেব হোসেন (৩০) এবং একই গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে মো. রশিদ জামাল ওরফে গুতু (৩২)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার একই গ্রামের মৃত আইন উদ্দিন ফকিরের তিন ছেলে মো. আবদুল লতিফ (৩৮), মো. সুরজ মিয়া (৫০) এবং মো. আব্দুল হামেদ (২৮)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট অতিরিক্ত পি.পি. মো. দিদারুল ইসলাম দিদার সাংবাদিকদের জানায়, দণ্ডিতদের সঙ্গে সহ-গ্রামবাসী মো. আক্তার হোসেন ওরফে আবেদিনের জমি সংক্রান্ত শত্রুতা ছিল। ২০০৭ সালের ২২শে মে, দণ্ডিতরা আলোচনার জন্য আবেদিনকে সবুজপুর দাখিল মাদ্রাসা মাঠে ডাকে, কিন্তু এক পর্যায়ে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে। তার চিৎকার শুনে আত্মীয়রা
আবেদিনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নিজাম উদ্দিন ৭ জন সাক্ষীর সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পরীক্ষা করে তাদের বিরুদ্ধে ১৮৬০ সনের দন্ড বিধি ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং মো. খোরশেদ আলমকে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণ করতে না পারায় খালাস দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোতালেব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত