চট্টগ্রামের ভেল্লাপারায় বাসে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ নভেম্বর ২০২৩, ১০:২৩ |  আপডেট  : ১০ নভেম্বর ২০২৬, ০১:২১

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার চট্টগ্রামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ সকাল আটটার দিকে নগরের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। চালক ও সহকারী দ্রুত নেমে গিয়ে রক্ষা পায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দেওয়ার আগে স্লোগান দিয়ে বাসটি ভাঙচুর করা হয়। পরে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে বাসটি পুড়ে যায়।

এর আগে গতকাল মঙ্গলবার নগরের ইপিজেড ও বায়েজিদ বোস্তামী এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে অবরোধের দ্বিতীয় দিন আজও দূরপাল্লার বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাস্তায় রিকশা সিএনজি অটোরিকশা চলাচল করছে বেশি। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা কম।

নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত