গজারিয়ায় ঝড়ে গাছ ভেঙ্গে পড়েছে মহাসড়কে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৪:২৫ | আপডেট : ১০ জুন ২০২৬, ১৫:৩০
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝড়ে গাছ ভেঙ্গে পড়েছে মহাসড়কে । এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট সাথে বৈদ্যুতিক খুঁটি ও ভেঙ্গে বন্ধ রয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ। মঙ্গলবার (৯ জুন) বিকাল চারটায় দিকে হঠাৎ বাতাসের সাথে সাথে শুরু হয় ঝড়-বৃষ্টি।
এই আকষ্মিক ঝড়ের কারণে উপজেলার বিভিন্ন এলাকাসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছ ভেঙ্গে পড়ার খবর পাওয়া যায় । গাছ ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমগ্র উপজেলায় । এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশে এলাকায় সৃষ্টি হয়েছে যানজট।
স্থানীয় বাসিন্দা সোনামিয়া বেপারি বলেন, বাতাস ও বজ্রপাতের শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এধরণের শব্দ আগে কখনো শুনি নাই । বিকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে , কখন আসবে কে জানে ।
গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আকস্মিক ঝড়ে মহাসড়কের গজারিয়া অংশে অসংখ্য গাছ ভেঙে পড়েছে। ঝড়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে হাইওয়ে পুলিশ সদস্যরা। সন্ধ্যা ছয়টার দিকে ঢাকাগামী লেনে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রামগামী লেন থেকে ভেঙে পড়া গাছ অপসারণের কাজ করছি আমরা। আশা করি কিছু সময়ের মধ্যে চট্টগ্রামগামী লেনেও যান চলাচল স্বাভাবিক হবে।”
বিষয়টি সম্পর্কে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি- গজারিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফুল আলম বলেন, ঝড়ের কারনে অসংখ্য গাছ ভেঙে পড়েছে বৈদ্যুতিক লাইনে । কর্মীরা সর্বোচ্চ কাজ করতেছে আশা করি দ্রুত সম্ভব বিদ্যুৎ পেয়ে যাবেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত