কোটা সংস্কার আন্দোলনে শিশু মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১২:৫৪ | আপডেট : ১ আগস্ট ২০২৬, ১৫:২৬
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় চার শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) তৃণমূল বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এই রিট দায়ের করেন। রিটে নিহত প্রত্যেক পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে বৃহস্পতিবার (১ আগস্ট) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
আইনজীবী বলেন, কোটা আন্দোলনে অংশ না নিয়ে ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল? একইসঙ্গে জাতিসংঘের শিশু আইনের বাস্তবায়ন না থাকা নিয়েও প্রশ্ন তোলেন রিটকারী। রিটে যে চার শিশুর কথা উল্লেখ আছে তারা হলেন- নারায়ণগঞ্জের রিয়া গোপ, মিরপুরের সাফফাত, রায়েরবাগের আবুল আহাদ ও উত্তরার নাঈমা সুলতানা।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত