কাউনিয়া হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ১৭:২৯ |  আপডেট  : ৭ এপ্রিল ২০২৬, ২০:০১

কাউনিয়া উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসের অবকাঠামোগত বেহাল অবস্থা এখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অফিস ভবনের দুইট রুমের ছাদে ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও প্লাস্টার খসে পড়ে ভেতরের রড পর্যন্ত দৃশ্যমান হয়ে উঠেছে।

সরেজমিনে হিসাব রক্ষণ কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়, তার অফিস কক্ষের ছাদের একটি বড় অংশের প্লাস্টার খসে পড়ে ভিতরের মরিচাধরা রড বের হয়ে আছে, অন্য রুমেরটিতে যে কোন সময় সেবা গ্রহিতার মাথায় পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। ছাদ থেকে ঝুলে থাকা তার এবং ফাটল পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নুহু মিয়া জানান আমি এ উপজেলায় আসার আগে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা পরিষদ থেকে অফিসের সংস্কার কাজ হয়েছে বলে শুনেছি। সংস্কার কাজ নামমাত্র করায় আজ এঅবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রতিদিন শঙ্কা নিয়ে সেবা দিয়ে যাচ্ছি।

অফিসে আসা সেবা প্রত্যাশী সাধারণ মানুষও এ অবস্থায় আতঙ্কের মধ্যে সেবা নিচ্ছেন। তারা জানান, এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করা এবং সেবা গ্রহণ করা উভয়ই কষ্টকর ও বিপজ্জনক। অফিস সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রæত সময়ের মধ্যে অফিস ভবনটি সংস্কার বা পুনর্নিমাণ করা জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির কারণও হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষে কামনা করছেন এলাকাবাসী ও অফিসের কর্মকর্তা কর্মচারীরা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত