কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২২, ১৯:৫০ |  আপডেট  : ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮

কাউনিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা  বৃহম্পতিবার উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, রাজু আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান প্রমূখ। সভায় উপজেলায় জুয়া, গুরু চুরি, রাস্তার গাছ কাটা, জালটাকা, অভিনব প্রতারনা, মাদক সেবন ও বিক্রয় বৃদ্ধি, দাদন ব্যবসার, টিএন্ডটি ও বিদ্যুৎ এর ভুতুরে বিল, বাজারদর বৃদ্ধির বিষয় গুলো বিভিন্ন চেয়ারম্যানের মাধ্যমে উপস্থাপন করা হয়। সভাপতি উপজেলা আইন শৃংখলা সাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত