কাউনিয়ায় ৭২ জন ইউপি সদস্যদের শপথ গ্রহন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১৮:৫২ |  আপডেট  : ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮

কাউনিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৫৪ ইউপি সদস্য ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য মঙ্গলবার শপথ গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা তারিন ইউপি সদস্যদের আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, নির্বাচন অফিসার সুমিয়ারা পারভীন, ৬ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তি বর্গ। 

উল্লেখ যে তৃতীয় ধাপে এ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া গত সোমবার বিকাল সাড়ে তিন টায় ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান গণ কে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত