কাউনিয়ায় সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৫ মে ২০২৬, ১৬:৩৬ | আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৫:৩০
রংপুরের কাউনিয়া উপজেলা থেকে ২০১৫ সালে প্রকাশিত চার রঙ্গা সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার ১১ বছর পূর্তি ও ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার (০৪ মে) উপজেলার রেজিস্ট্রি অফিস মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রডাক্টসের স্বত্বাধিকারী মোঃ আতাউর রহমান। বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সমাজসেবক আলহাজ¦ ইদ্রিস আলী (বিডিআর), কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া ও উপস্থিত ছিলেন সাপ্তাহিক ‘প্রত্যাশার আলো’র স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, শরিফুল ইসলাম, বিজ্ঞাপন ব্যবস্থাপক জহির রায়হান, সাংবাদিক আশরাফুল হাবিব তুষার, আমজাদ হোসেন, জসিম সরকার, আতিবুল ইসলাম, ইব্রাহিম আলী, সজিব মিয়া, আনোয়ার হোসেন, লায়ন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা পত্রিকার সার্বিক উন্নতি ও সফলতা কামনা করেন। পরে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দো পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আফজাল হোসেন। যেখানে পত্রিকার উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়া। দোয়া শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত