কাউনিয়ায় সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণে প্রশিক্ষণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১৯:৪৬ | আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজনে উপজেলা পরিষদ ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (জাইকা) সহযোগিতায় কোডিভ-১৯ সহ অন্যান্য সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণে ভূমিকা বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপজেলা টিপু মুন্শি অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন মহিলা ভাইস চেয়ারম্যার মোছাঃ আঙ্গুরা বেগম। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মীর হোসেন, ডাঃ ওমর ফারুক, মেডিক্যাল অফিসার ডাঃ তৌহিদুল ইসলাম, ইউডিএফ স্থানীয় সরকার বিভাগ আতিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ, সাংবাদিক জহির রায়হান প্রম‚খ। প্রশিক্ষণে স্বাস্থ্য কর্মী, সাংবাদিক, স্থানীয় সমাজ সেবক, গ্রাম পুলিশসহ দুই দিনে ৮০ জন কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত