কাউনিয়ায় মোবাইল সার্ভিসিং সংগঠনের শীতবস্ত্র বিতরণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১৮:২৪ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৬, ২০:৫০

রংপুরের কাউনিয়ায় উপজেলা মোবাইল সার্ভিসিং সংগঠনের আয়োজনে বালাপড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দুঃস্থ ও গরীব অসহায় মানুষের মাঝে বৃহস্পতিবার গার্লস স্কুল মোড় চত্বরে শীত বস্ত্র বিতরণ করা হয়।
 
শীত বস্ত্র বিতরণ করেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া প্রেসক্লব সভাপতি মোশারফ হোসেন, উপজেলা মোবাইল সার্ভিসিং সংগঠন এর সভাপতি আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি নীতিশ কুমার মিত্র নশু, সম্পাদক নাজমুল হোসেন সজল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। প্রতিবারের ন্যায় এবারো নানা প্রতিকুলতার মাঝেও গরীব ও অসহায় মানুষের পাশে বিভিন্ন সহায়তা-সেবা দিয়ে আসছেন এ সংগঠন টি। তাদের মহৎ এ কার্যক্রমেকে সাধুবাদ জানিয়েছেন সুশিল সমাজ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত