কাউনিয়ায় অটো ও মটরসাইকেল চুরি বৃদ্ধি, আতঙ্কে চালকরা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৬ | আপডেট : ৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩
রংপুরের কাউনিয়া উপজেলায় আবারও মটরসাইকেল ও অটো চার্জার ব্যাপক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। কাউনিয়ায় একের পর এক মটরসাইকেল ও অটো চার্জার চুরি গেলেও একটিও উদ্ধার করতে পারিনি থানা পুলিশ। ফলে মোটর সাইকেল মালিক ও অটো চালকদের মাঝে আতঙ্ক বিয়াজ করেছে।
জানাগেছে বিগত বছরে প্রায় ২০টি মটরসাইকেল ও ৬টি অটো চার্জার চুরর খবর পাওয়া গেছে। সর্বশেষ সোমবার কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি লাল কালো ডিসকভার মোটর সাইকেল চুরি হয়ে যায়। উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী সাহাবাজ গ্রামের বাসিন্দা নুরুন্নবী মন্ডল এর পুত্র রেজাউল ইসলাম রনি তার ব্যাবহৃত লাল কালো ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল নিয়ে সোমবার কাউনিয়া হাসপাতালে আসেন। মটরসাইকেলটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রেখে রোগী দেখার জন্য হাসপাতালের ভিতরে প্রবেশ করে। রোগি দেখে কিছুক্ষণ পর হাসপাতালের ভিতর থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই চোরেরা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে তিনি কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপর দিকে গত রবিবার কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে ব্যাটারি চালিত একটি অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মোঃ আলাল উদ্দিন (৩০) নামের এক চোরকে হাতেনাতে ধরে ফেলে। সে উপজেলার হারাগাছ ইউনিয়নের ধুমগাড়া গ্রামের মৃত নবাব কসাইয়ের পুত্র। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক অটো চোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত