প্রতিবাদ করায় যাত্রীদের সাথে হেলপারের অশোভন আচরন
ঈদ যাত্রায় রফরফ পরিবহনের গাড়ীর বিরুদ্ধে অনিয়মতান্তিকভাবে ভাড়া আদায় ও যাত্রী হয়রানির করার জন্য জরিমানা আদায়!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ২০:৪৬ | আপডেট : ২৬ জুন ২০২৬, ০২:০৩
আজ (৩০শে মে), নেত্রকোনা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী রফরফ পরিবহনের একটি বাস রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ব-১৫-২৫৩৪ নেত্রকোনা সদর থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে,পথিমধ্যে আরো একাধিক যাত্রী তুলে গাড়ীতে থাকা সাধারন যাত্রীদের হাটার রাস্তায় মোড়ায় এবং বাসের ইঞ্জিনের উপর তুলে প্রতি যাত্রীর কাছ থেকে ৩০০/ তিনশত টাকা ভাড়া নেয় যেটি সম্পুর্ন বেআইনি। বাসে থাকা যাত্রীরা ঘটনাটির বিষয়ে কারন জানতে চান। এবং বলেন এটা আইনত অপরাধ এভাবে আপনারা যাত্রী আনা নেয়া করতে পারেন না। তখন বাসে থাকা চালক, হেলপার,সুপারভাইজার যাত্রীদের সাথে অশোভন আচরন করেন।
বিষয়টি গাড়ীতে থাকা একজন যাত্রী তাৎক্ষণিকভাবে বিআরটিএ এর হেল্পলাইনে ঘটনাটির বিস্তারিত জানান, এবং উক্ত ঘটনাটি বিআরটিএ চেয়ারম্যান( সচিব গ্রেড-০১) মহোদয় অবহিত হন। তিনি অতিরিক্ত যাত্রী নেয়ার ঘটনাটির তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য সদর কার্যালয় থেকে ময়মনসিংহ বিআরটিএ বিভাগীয় ভ্রাম্যমান আদালত-১৯ কে অবহিত করেন। আদালত-১৯ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইফফাত হাশেম তখনি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটির সত্যতা পান। বাসটি গেট লক সার্ভিস হলেও রাস্তায় যততত্র যাত্রী উঠানামা এবং অতিরিক্ত যাত্রী বহন করে আসছে। পরে বাসটিকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাস টার্মিনালের সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এবং বিআরটিএ বিভাগীয় এবং সার্কেল অফিসের সকলকে সাথে নিয়ে আটক করতে সক্ষম হয় পরে গাড়ীর সমস্ত কাগজপত্র এবং চালকের ড্রাইভিং লাইসেন্স চেক করে সঠিক পাওয়া যায়। পরে তিনি ভ্রাম্যামন আদালত বসিয়ে নির্বাহী আদালতের বেঞ্চ সহকারী এবং অফিস সহায়কের সহায়তায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯২(১) ধারা অনুযায়ী ৩০০০/- (তিনহাজার টাকা) জরিমানা নগদে আদায় করেন। এবং বাসের ইঞ্জিনের উপর বসা এবং মোড়াতে বসা মোট ১০ জনের কাছ থেকে নেয়া ৩০০০/- তিনহাজার টাকা ফেরত প্রদান করেন।এবং মোড়া গুলো জব্দ করেন।
এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইফফাত হাশেম জানান,ঈদ ফেরত যাত্রায় যেকোন ধরনের যাত্রী হয়রানি এবং অতিরিক্ত যাত্রী,ভাড়া আদায় রোধে বিআরটিএ এর ভ্রাম্যমান আদালত সর্বদা ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর।
উল্লেখ্য, এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ সদর কার্যালয় থেকে সার্বক্ষনিক মনিটরিং সেল গঠন,হেল্পলাইন নাম্বারে অভিযোগ প্রদান সহ এবং অতিরিক্ত ৫০টির অধিক মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত