ঈদ উপলক্ষে রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রকাশ: ১১ মে ২০২৬, ১৮:১৭ | আপডেট : ১১ মে ২০২৬, ২০:৫৩
রাজশাহী মহানগরসহ জেলায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোমবার (১১ মে) বেলা ১১টা থেকে নগরীর বিভিন্নস্থানে খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়। মানুষের চাহিদা পূরণে নি¤œ ও মধ্যবিত্তরা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। টিসিবির পণ্য কিনতে মানুষের হিড়িক পড়েছে। টিসিবির রাজশাহী অফিস প্রধান আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রতি কেজি ৭০ টাকা মসুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে সয়াবিন তেল, ১ কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হবে। তবে সবগুলো পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা।শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে ৬০০০ হাজার গ্রাহক পণ্য কিনতে পারবেন। এদিকে, টিসিবির পণ্য কিনতে ভীড় জমাচ্ছেন নি¤œআয়ের মানুষ। বাজারের তুলনায় দাম কম হওয়ায় টিসিবির পণ্য কিনছেন তারা। তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় লাইনের অপেক্ষায় থাকতে গিয়ে বয়স্কদের অনেকেই অসুস্থ হয়েও পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত