আদমদীঘি-শালগ্রাম রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ১৯:৪০ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৩

৩৬ লাখ টাকা ব্যয়ে জিওবি মেইনটেনেন্স ১১শ’ মিটার আদমদীঘি-শালগ্রাম রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টায় এ কাজের উদ্ধেধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান,ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,বিআরডি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত