আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১৯:৪০ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৮

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা চত্বরে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়মীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, হুমায়ন কবির বাদশা, আব্দুল হক আবু, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মুনজু আরা বেগম, সম্পাদক সালমা বেগম চাঁপা, আ’লীগ নেতা জিআরএম শাহজাহান, মোকলেছার রহমান, আবুল কাশেম, মিহির কুমার সরকার, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মুন্টি, সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত