আদমদীঘির জংশন ষ্টেশন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১০:১২ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনের বুকিং অফিস চত্বর থেকে বুধবার সন্ধায় এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি থানা পুলিশ।
জিআরপি থানার ওসি সাকিউল আজম জানান, বুকিং অফিস চত্বরে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে লোকজন থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে লাশ থানা হেফাজতে রয়েছে। ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তি অসুস্থ ছিল এবং শীতের কারনে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। ওসি জানান, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত