আদমদীঘিতে স্বাধীনতা দিবস পালনের লক্ষে প্রস্তমিূলক সভা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৮:৫৮ | আপডেট : ১০ মার্চ ২০২৬, ২০:৩২
আদমদীঘি উপজেলায় স্বাধীনতা দিবস পালনের লক্ষে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার [১০মার্চ) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমেন সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি সহকারি কমিশনার [ভুমি) মাহমুদা সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হাসান,কৃষি অফিসার রবিউল ইসলাম, ওসি আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু মুক্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জামায়াতের সেক্রেটারী গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আনোয়ার হোসেন হিটলু প্রমুখ। সভায় আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসুচী গ্রহন করা হয়। অপর দিকে বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার [১০মার্চ) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি ও অগ্নিনির্বাপক মহরা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পরিসংখ্যান অফিসার লায়লা আনজুমান বানু, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, তথ্য অফিসার শিউলী বেগম প্রমুখ। পরে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ আফাজ উদ্দিনের নেতৃত্বে অগ্নিনির্বাপক মহরা প্রদর্শিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত