আদমদীঘিতে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১৯:৪১ | আপডেট : ৬ মার্চ ২০২৬, ১৫:১৭
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ফেনসিডিল সহ সালমা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এব্যাপারে থানার এসআই প্রদীপ কুমার বর্মন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর এলাকায় বৃহস্পতিবার সকালে বিক্রির উদ্দেশ্যে বহনের সময় ১৪ বোতল ফেনসিডিল সহ উপজেলার সান্তাহারের আতাউর রহমানের স্ত্রী মাদক ব্যবসায়ী সালমা বেগম কে পুলিশ গ্রেফতার করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত