আদমদীঘিতে জেল হত্যা দিবস পালিত

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ

প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ১৯:০৪ |  আপডেট  : ২৪ আগস্ট ২০২৬, ২৩:১৬

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে আদমদীঘি সদর ইউনিয়নর আওয়ামী লীগেরে আয়োজনে বুধবার সকালে বাসষ্ট্যান্ড চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় অর্ধনমিকরণ ও কালো পতাকা উত্তোলন এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগের সহ-সভাপতি আবু রেজা খান,উপজেলা মহিলা আঃ লীগের সভাপতি মনজু আরা বেগম,ইউনিয়ন আঃ লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম,সাগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন,ছাত্রলীগ নেতা আরিফন খান তনু, রিফাত প্রমূখ। পরে বাদ জোহর কেন্দ্রীয় বাবা আদম(রঃ) মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত