আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২ | আপডেট : ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৮
বগুড়ার আদমদীঘিতে হাওয়া বিবি (৫৫) নামের এক বৃদ্ধা মানসিক রোগি গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের মৃত জামেদ হোসেন দুদুর স্ত্রী। বুধবার (১১ ডিসেম্বর) সকালে তার নিজ বাড়ির শয়ন ঘরে তালার বাঁশের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে এই আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাওয়া বিবি একজন মানসিক রোগি ছিল। গত মঙ্গলবার রাতের খাবার পর শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। পরদিন গতকাল বুধবার সকালে তাকে খাবার দিতে গিয়ে দেখেন তালার বাঁশের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হাওয়া বিবির ছেলে বেলাল হোসেন জানায়, মানসিক রোগি ছিলেন। চিকিৎসা করেও সুস্থ্য করা যায়নি। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত