আদমদীঘিতে করোনায় এক ব্যক্তির মৃত্যু

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ জুন ২০২১, ২২:১০ |  আপডেট  : ২৭ অক্টোবর ২০২৬, ২১:৫১

করোনা আক্রান্ত হয়ে বগুড়ার আদমদীঘিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইউনুছ আলী (৪৫) নামের ওই ব্যক্তি উপজেলার বশিপুর মন্ডলপাড়া মহল্লার মৃত আমজাদ হোসেনের ছেলে। সে দর্জি শ্রমিক হিসাবে জীবিকা নির্বাহ করত। চীর কুমার ইউনুছ আলী করোনা উপসর্গ নিয়ে নওগাঁয় পরীক্ষা করলে পজিটিভ ধরা পড়ে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করে।

 রবিবার তার লাশবাহী গাড়ী বাড়িতে আসে। কিন্তু তার ভাই-ভাতিজারা লাশ গ্রহন ও দাফনের ব্যবস্থা করতে আপত্তি করে। পরে ওই গ্রামের বাসিন্দা এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী হাবিবুল আলমের হস্তক্ষেপে লাশ গ্রহন ও দাফন করে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত