আটোয়ারীতে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, আহত-২  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:১৭ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৩০

পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিকের হয়েছে। আহত  হয়েছে আরো দুই শ্রমিক।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আটোয়রী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহরাওয়ার্দী  উপজেলার সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। আহতরা হলেন মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাপাতিলা এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ আরো তিনজন শ্রমিক চা পাতা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয় এবং পাশে থাকা অপর দুই শ্রমিক গুরুতর আহত হন।
আটোয়ারী থানার উপ-পরিদর্শক  জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত