আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১৫:১০ |  আপডেট  : ৪ আগস্ট ২০২৬, ০৯:৫৭

দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং এর কাছাকাছি এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৬ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৭ মিনিটে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত