‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পুরস্কার অর্জন করলো লৌহজংয়ের সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৩৫ | আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:৪৭
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামগ্রিক পারফরম্যান্স, শৃঙ্খলা এবং গুণগত শিক্ষার প্রসারে শ্রেষ্ঠত্ব অর্জন করে "অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬" (Award of Excellence-2026) পুরস্কারে ভূষিত হয়েছে সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়। উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সূচকের পারফরম্যান্স কঠোরভাবে যাচাই-বাছাই ও মূল্যায়ন করে সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়কে এই সেরা তালিকাভুক্ত করা হয়।
গতকাল ৯ জুন, ২০২৬ সকালে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই গৌরবময় সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু মহোদয়ের কাছ থেকে বিদ্যালয়ের পক্ষে এই মর্যাদাপূর্ণ সম্মাননা স্মারক গ্রহণ করেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরা আক্তার এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত