অবশেষে নিয়ন্ত্রণে বনানীর আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১৩:৫২ | আপডেট : ৯ জুন ২০২৬, ১৪:৪২
অবশেষে নিয়ন্ত্রণে এসেছে বনানীর চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত এমিকনের বাণিজ্যিক ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট ও বিমান বাহিনীর দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনন্স) দেবাশীষ বর্ধন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড(হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। 
তিনি বলেন, ভেতরে সলিউশন কাট ও পিতল রযেছে এছাড়াও অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে হিট হয়ে আছে এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে।
এর আগে শনিবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত