অদম্য তিরাশিয়ানদের এক মিলনমেলা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ জুন ২০২৬, ২২:০১ | আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:৩৩
সম্প্রতি নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমোরে তিরাশিয়ানদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেলো। নিউইয়র্ক এ বসবাসরত তিরাশি ব্যাচের বন্ধুরা তাদের পরিবার নিয়ে উপস্থিত হয়। তিরাশিয়ান ডাঃ আজিজুল হক এর আমন্ত্রনে তার বাসভবনে দিনব্যাপী এই আয়োজনে ডাঃ আজিজ তার নিজ হাতে রান্না করা প্রায় পঞ্চাশ পদের সুস্বাদু খাবার পরিবেশন করে । এমনকি ফ্লোরিডা থেকে আনা আম কাঠালের পরিবেশনও যেন দেশে গ্রীস্মের ছুটির কথা স্মরণ করিয়ে দেয়। উপস্থিত তিরাশিয়ানরা সকলেই প্রতিটি পর্বই যেন উৎসবমুখর ভাবে পালন করে। গল্পে আর আড্ডায় ছোটবেলার নস্টালজিয়ায় নিয়ে যায় সব বন্ধুদের। তিরাশিয়ান বন্ধু ডাঃ আজিজ ও তার পত্নী সিলভানার অক্লান্ত পরিশ্রমে সুস্বাদু সব খাবারের সকলেই প্রশংসা করেন। সারাদিনে গল্প, আড্ডা আর ভোজন বিলাসে মেতে উঠে সব তিরাশিয়ান ও তাদের পরিবারের সদস্যরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত