মেহেরপুরের বেলতলা পাড়া গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৭:৩৯ | আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৪:৪৫
মেহেরপুর এলজিইডির উদ্যোগে, অধিকার ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি নামফলক উম্মোচন করে বেলতলা পাড়ায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
বুধবার বিকেলে নামফলক উম্মোচন করে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে মোনাজাত করা হয়। ৩৮ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ কাজ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান,মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত