কাউনিয়ায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৯:০২ |  আপডেট  : ১৫ মার্চ ২০২৬, ২০:৪৬

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে সংঘাত নয়, শান্তি ও স¤প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা পিএফজি কমিটির সভা রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়। 

পিএফজি কমিটির এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটনের সভাপতিত্বে পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলোর পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুস সালাম সরকার, পিএফজি সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি আলহাজ¦ ইদ্্িরস আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী, জামায়াতের নায়েবে আমীর শেখ নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, ইমাম আলহাজ¦ আব্দুল কুদ্দুছ, পুরহিত পরেশ চক্রতর্বী, জহরলাল রবিদাস, সাংবাদিক জহির রায়হান, দি হাঙ্গার প্রজেক্টের কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন প্রমূখ। দেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহিৃত, প্রতিরোধ, প্রশমন, ও নিস্ক্রিয় করার মাধ্যমে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে সকলের মধ্যে শান্তি ও স¤প্রীতি জোরদার করার উপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে হরিজন সম্প্রদায়ের ব্যাক্তিদের হোটেল রেস্তরায় খাবার বিষয় তাদের সাথে হোটেল মালিক ও প্রশাসনের সমন্বয়ে একটি বিৃহৎ আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত