গজারিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১৯:১১ | আপডেট : ৭ মার্চ ২০২৬, ০৭:৫৯
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিশন্দ্রোন ভাটেরচর (নতুন রাস্তায় ) গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে দরিদ্র, দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল দশটা থেকে বিকাল ৫ পর্যন্ত গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর (নতুন রাস্তায় ) গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে এই মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রদান করা হচ্ছে । ঢাকা মেডিকেল ও বঙ্গবন্ধু মেডিক্যাল এর বিভিন্ন ডাক্তারের চিকিৎসা দেওয়া হচ্ছে ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেনগ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান শরিফুল ইসলাম (ব্যাংকার)। ব্যবস্থাপনা পরিচালক মুনসুর আহম্মেদ, পরিচালক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ও মাইদুল ইসলাম।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক মুনসুর আহম্মেদ বলেন উন্নত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার প্রত্যাশায় আমদের গ্রামীন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছি। এলাকাবাসীর জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ জনগণের সেবার লক্ষ নিয়ে দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেছি। এই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত