উপদেষ্টা পরিষদে প্রস্তাবিত বাজেট অনুমোদন
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ২ জুন ২০২৫, ১৪:৪৪ | আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৬:০৬
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত জাতীয় বাজেট, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট এবং অর্থ-বিল ২০২৫-২৬ উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে।
সোমবার (২ জুন) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। অনুমোদন হয়েছে ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট। এটি হবে দেশের ৫৪তম বাজেট।
সোমবার বিকাল ৩টা থেকে পূর্ব-রেকর্ড করা অর্থ উপদেষ্টার বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে। এছাড়া ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত