মিরকাদিমে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের শুভ উদ্বোধন
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৯:২২ | আপডেট : ১৪ মার্চ ২০২৬, ২১:০৭
১৪ মার্চ (শনিবার) মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, মিরকাদিম পৌরসভা মোঃ মাসুদুর রহমান; জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব আলেয়া ফেরদৌসী; প্রধান নির্বাহী কর্মকর্তা, মিরকাদিম পৌরসভা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওমর ফারুক; স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং মিরকাদিম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় বক্তাগণ মিরকাদিম পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ জনগণ যাতে দ্রুত ও নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনান্তে পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও সহকারী শিক্ষকের স্বল্পতা পূরণের বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। সভান্তে মীরকাদিম পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় এবং ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও খালখননের গুরুত্ব সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধিকল্পে এলাকাবাসীর সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত