বকশীগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

  ছাইদুর রহমান,জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৩১ |  আপডেট  : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল লতিফ দুলু (৭০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল লতিফ দুলু ওই গ্রামের মৃত তোফাত সরকারের ছেলে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, কৃষক আব্দুল লতিফ দুলু ও তার প্রতিবেশী সোলাইমান হোসেনের মধ্যে এক খণ্ড খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে লতিফ দুলু ওই জমিতে চাষ করতে গেলে সোলাইমান ও তার সহযোগীরা তাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় সোলাইমানকে আটক করা হয়েছে বলে জানান ওসি খন্দকার শাকের আহমেদ। তিনি আরও জানান, পুলিশ বিষয়টি বিস্তারিত তদন্ত করছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত