১২ তারিখের নির্বাচন আয়না ঘর অবসানের নির্বাচন—জামালপুরে জামায়াতের আমীর

প্রকাশ : 2026-02-01 17:15:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

১২ তারিখের নির্বাচন আয়না ঘর অবসানের নির্বাচন—জামালপুরে জামায়াতের আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন- আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়না ঘর অবসানের নির্বাচন। ওই দিন হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতবে, আর যদি না ভোট জিতে তাহলে বাংলাদেশ পরাজিত হবে।

আজ রোববার ১ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামালপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, কিছু কিছু লোক আছে যারা হ্যাঁ ভোটের কথা স্বস্থির সাথে বলতে চান না। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন থাকেন, কেন।জামালপুরে ৫টি আসনেই ইনশাল্লাহ দাঁড়িপাল্লা পক্ষে রায় হবে। ১৮ কোটি মানুষের বিজয় হলেই জামায়াতে ইসলামীর বিজয় হবে। ২৪ এর জুলাই আন্দোলনে শহীদরা চেয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। সেদিন যে আগুন সারাদেশে জ্বলে উঠেছিল সেই আগুনে স্বৈরাচার পুড়ে ছাড়খার হয়ে গিয়েছিল। ওসমান হাদিকে আধিপত্যবাদের গোলামরা হত্যা করেছে। আবরাবকে হত্যা করেছে আধিপত্যবাদরাই।

ডা: শফিকুর রহমান আরো বলেন, যারা আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তারাই অতীতে হিজাবের ওপর আঘাত হেনেছে, আমাদের মা-বোনদের সম্মানহানি করেছে এবং প্রকাশ্যে নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। যারা ভয়ভীতি আর অপপ্রচারের রাজনীতি করে, তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র বা নৈতিকতার পাঠ নেব না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জেগে ওঠা বাংলাদেশের মানুষ জানে কীভাবে সত্য-মিথ্যা যাচাই করতে হয়।

আমি যুবক ভাইদের কাছে আমরা ঋণি। জাতিকে ১৬ বছর বহু দু:খ কষ্ঠ সহ্য করতে হয়েছে। যুবকদের আমরা হতাশ করবো না। তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিব। চাঁদা তুলবো না। ব্যাংক লুট করতে দিব না। দুর্নীতি করবো না। শেয়ার মার্কেট লুটপাট করতে দিব না।

ক্ষমতায় গিয়ে আমরা যুবকদের হাতে দেশের ভার তুলে দিব। আগামী দিনের বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ। দেশের সকল মানুষ তথা মা বোন নিরাপত্ত নিশ্চত করা হবে। সম্মান নিশ্চত করা হবে।

আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে আমরা মা’দের সম্মান নিশ্চিত করবো। কোনো কোনো জায়গায় আমাদের মা-বোনদের অপমান করা হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় মা-বোনদের গায়ে হাত তুলা হচ্ছে। যে জাতি নারীকে সম্মান করতে জানে না, তারা এগোতে পারে না। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা আহবান করেন ডা: শফিকুর রহমান। মঞ্চে তিনি দাড়িপাল্লার প্রতীক উঁচিয়ে ভোট দেয়ার আহবান জামান। ভাষণের শেষের দিকে জামালপুর সদরসহ ৫টি আসনেই জামায়াতের সংসদ সদস্য প্রার্থীদের সামনে এনে পরিচয় করে দেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেন। তিনি বলেন ইনছাপের পাল্লা হচ্ছে দাঁড়ি পাল্লা। এ সময় জামালপুর জেলার ৫টি আসনের দলীয় প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর আসনের জামায়াতের প্রার্থী আব্দুস সাত্তার। জামালপুর জেলা জামায়তের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়ালের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী, ডাকসুর জিএস এস এম ফরহাদসহ জেলা ও কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ।

এদিকে নির্বাচনী জনসভাকে সাফল্যমন্ডিত করতে সকাল থেকে জামালপুর সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো থাকেন জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী। পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি জনসভায় বিপুল সংখ্যক নারী নেতাকর্মী উপস্থিত হন। ট্রাক, অটোসহ বিভিন্ন যানবাহন যোগে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় পৌছেন। জনসভার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।