হামলার পর আমিরাতের তেল স্থাপনায় আগুন

প্রকাশ : 2026-03-09 12:22:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

হামলার পর আমিরাতের তেল স্থাপনায় আগুন

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতের একটি তেল স্থাপনায় হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আমিরাতি কর্তৃপক্ষ জানায়, ফুজাইরাহ অয়েল ইন্ডাস্ট্রি জোনে লাগা সেই আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া মিসাইল প্রতিহত করতে তারা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।

সূত্র: এপি

কা/আ