সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের একই পরিবারের ৪ জন নিহত, ইউএনও’র সমবেদনা ও সহায়তা প্রদান
প্রকাশ : 2026-05-25 16:45:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া মোল্লাবাড়ি গ্রামের মৃত জাহাঙ্গীর মোল্লা (৬০), তার স্ত্রী বেলি আক্তার, মৃত আলমগীর মোল্লা (৫৮) এবং তার স্ত্রী খুশি মোল্লা। জাহাঙ্গীর মোল্লা ও আলমগীর মোল্লা উভয়েই আব্দুল হাজি ওয়াহিদ মোল্লার ছেলে।
রোববার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, “একই পরিবারের চারজন সদস্যকে হারানো অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। এই শোক কাটিয়ে উঠতে পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান