সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ
প্রকাশ : 2026-03-14 19:38:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
-পবিত্র রমজানে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৩১ টি মাদরাসা, এতিমখানা ও মসজিদে সৌদি সরকারের পক্ষ থেকে ৩৫টি প্যাকেট পাঠানো খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (১২-১৩ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এসব খেজুর বিতরণ করা হয়।
খেজুর বিতরণের সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও অসহায় মানুষদের ইফতারের কথা বিবেচনা করে সৌদি আরবের পক্ষ থেকে মানবিক ত্রাণ সহায়তা অংশ হিসেবে পাঠানো হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও মসজিদে বিতরণ করা হয়েছে। উন্নত মানের এসব খেজুর পেয়ে মাদরাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসাঃ সাজেদা সরকার বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজের অসহায় ও এতিম শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহ জুগিয়েছে। তাই মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা সৌদি সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।