সংস্কারের খবর নাই অথচ একদল শুধু নির্বাচন চাইছে: মুফতী ফয়জুল করীম

প্রকাশ : 2025-07-23 12:10:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সংস্কারের খবর নাই অথচ একদল শুধু নির্বাচন চাইছে: মুফতী ফয়জুল করীম

এখনো দেশে সংস্কারের খবর নাই অথচ একদল শুধু নির্বাচন চাইছে। এই নির্বাচনের জন্যে তো ছাত্র-জনতা জীবন দেয় নাই। তারা দেশের মানুষের নায্যতা ও সমতার জন্যে জীবন দিয়েছে। তাই মৌলিক সংস্কার না হলে নির্বাচনের দাবী করা তাদের রক্তের সাথে বেঈমানি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি মঙ্গলবার (২২ জুলাই) মাদারীপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চরমোনাইয়ের শায়েক মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন করা হলো, সেখানে মূল দাবী ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। তারা ওয়ালে ও দেয়ালে সব জায়গায় লিখে ছিল দেশের মানুষের সাম্যতা চাই, সংস্কার চাই ও অধিকার চাই। কিন্তু সারা দেশের কোথাও কোন দেয়ালে ও ওয়ালে তো লিখা ছিলো না, আমরা ভালো একটা নির্বাচন চাই। সেটা কোথাও আন্দোলনকারীরা বলেনি। অথচ একদল শুধু নির্বাচন নির্বাচন করছে। দেশের কোথাও এখনো সংস্কারের খবর নাই।
তিনি এসময় আগামীতে হাতপাখাকে ভোট দিয়ে ইসলামী হুকুমতে দেশ চালানোর জন্যে সকলকে ভোট দেয়ার আহবান করেন। এসময় মাদারীপুর জেলার তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন প্রার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর শাখার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব আন্দোলনের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ শেখ, কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক লোকমান হোসেন জায়রী ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মুফতী রেজাউল করীম আবরার।

 

সান