শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ : 2025-08-17 10:48:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । 
১৬ আগষ্ট শনিবার বিকেলে মথুরা পাড়া কবরস্থান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের উদ্যোগে ৮ টিমের নক আউট পদ্ধতির চুড়ান্ত পর্বের এ খেলায় অংশ গ্রহন করেন জুশুরগাও স্পোর্টিং ক্লাব বনাম কোলাপাড়া একাদশ। ৩- ২ গোলে কোলাপাড় স্পোর্টিং ক্লাবকে পরাজিত  করে জুসর গাও স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হিসেবে ১০ সি এফ টি ফ্রীজ জিতে নেন। অপরদিকে রানারস আপ হিসেবে কোলাপাড়া একাদশ ৩২" LED টেলিভিশন জিতে নেন। 
বিজয়ী ও বিজীতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি ও জেলা বি এন পির আহ্বায়ক শেখ  মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির আাহব্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বি এন পির সভাপতি ও জেলা কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, জহিরুল ইসলাম মামুন, এন আই পার্থ, ফয়সাল আহাম্মদ রনি, জাসাস নেতা শফিউল আলম খান আযম, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, শ্রীনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নূর ইসলাম বেপারী, সার্বিক সহযোগিতায় আলম বেপারী বুলেট, হাফিজুর রহমান জুয়েল, সাগর হোসেন, আলমগীর হোসেন, আরিফ হোসেন বাবু, জাকির হোসেন, রনি ও সেন্টু মোড়ল।