লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ঢালীর মৃত্যু

প্রকাশ : 2026-03-22 17:18:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ঢালীর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ঢালীর মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল(২১ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

আজ (রবিবার) সকাল ১০ ঘটিকায় তার নিজ গ্রাম হলদিয়ায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পুলিশের একটি চৌকস দল কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অনারে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারজানা ববি মিতু।

মোশারফ হোসেন ঢালী হলদিয়া জাগরনী সংঘ, হলদিয়া ও ব্রাহ্মণ গাও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বিক্রমপুর ফাউন্ডেশন, বিক্রমপুর সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জরিত ছিলেন। তার মৃত্যুতে আর্থ সামাজিক  উন্নয়ন ও গবেষণা কেন্দ্র অবারিত বাংলা ও উল্লেখিত সংগঠনগুলো শোক বার্তা জানান। 

বীর মুক্তিযোদ্ধা মোশাররফ ঢালী বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন এর বড় ভাই। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।