লিবিয়ার মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের এক যুবকের মৃত্যু,পরিবারের শোকের মাতম
প্রকাশ : 2026-04-08 16:17:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন পূরণের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়ে লিবিয়ার বন্দিশালায় মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতুর সংবাদ পেয়ে আহাজারিতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় দালালের কঠোর শাস্তি সহ নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।এ ব্যাপারে আইনগত সহযোগিতা কথা জানিয়েছেন পুলিশ।
মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামের সামচু আকনের ছেলে জহিরুল পাশের ধুয়াসার গ্রাম এলাকার মানবপাচারকারী সক্রিয় সদস্য হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বরের প্রলোভনে পড়ে। ৫ মাস আগে সরাসারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন তিনি। কিন্তু তাকে সৌদিআরব হয়ে লিবিয়ায় নিয়ে যায় দালালচক্র। এরপর তাকে সেখানকার একটি বন্দিশালায় আটকে চালানো হয় নির্যাতন। পরে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় মুক্তিপনের ৫০ লাখ টাকা। এরপর মাফিয়ারা আরো নির্যাতন করলে মৃত্যুর কোলে ঢলে পড়ে জহিরুল। ১৫ দিন আগে জহিরুলের মৃত্যু হলেও বিষয়টি গোপন রাখে দালালচক্র। শেষমেশ লিবিয়ায় বসবাসরত একই গ্রামের কয়েক যুবকের মাধ্যমে খবর পায় পরিবার। এই ঘটনায় দালালের কঠোর শাস্তি দাবী করেছেন স্ত্রী সাথী আক্তার ও এলাকাবাসী।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অবৈধ পথে ইতালি যাত্রা প্রবনতা বন্ধের আহ্বানও জানান তিনি।
এ ঘটনায় জরিতদের দ্রুত গ্রেফতার ও নিহতের লাশ দেশে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কা/আ