রাজারহাটে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : 2026-03-07 11:55:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে রাজারহাট সরকারি কলেজ মাঠে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়। মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম- ২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ শাহ জালাল সবুজ ও অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান। আলোচনা সভাটি পরিচালনা করেন রাজারহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডঃ আহাম্মদ আলী।